আরসিসি বিল্ডিং স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডিটেইলিং মাস্টারকোর্স

স্ট্রাকাচারাল অ্যানালাইসিসি ও ডিজাইন মাস্টারকোর্স এ বিষয়ক একটি পূনাঙ্গ কোর্স। নিজেকে এই সেক্টরে কাজরে জন্য প্রস্তুত করার জন্য এই কোর্সটিই যথেষ্ট কেননা প্রায় ১০ টি বাস্তব প্রজেক্টের মাধ্যমে যে কেউ এই কাজে ভালো একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। ম্যানুয়াল ক্যালকুলেশনের পাশাপাশি এক্সেলএ সকল ধরনের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তা প্রাকটিক্যালি শেখানো হবে এই কোর্স এ । ETABS ও SAFE সফটওয়্যারের মাধ্যমে পুরো বিল্ডিং স্ট্রাকচারাল অ্যানালাইসিস ও ডিজাইন সমাধান করা হবে । ‍Lateral Loads যেমন ভূমিকম্প (Seismic) ও বাতাসের (Wind) লোড ক্যালকুলেশনের A to Z ম্যানুয়াল ও সফটওয়্যার ক্যালকুলেশন শেখানো হবে। BNBC 2020 অনুযায়ী স্ট্রাকচারাল এনালাইসিস, ডিজাইন , ডিটেইলিং ও রিপোর্ট রাইটিং এর উপর আলাদা ক্লাস । শুধুকি তাই ? ফাউন্ডেশন ডিজাইন, সয়েল টেস্টর উপর থাকবে ডেডিকেটেড ক্লাস । আর যেকোন সমস্যায় থাকবে দিনে ও রাতের বেলা ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম।

কোর্স ফি এবং পেমেন্ট

আরসিসি বিল্ডিং স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডিটেইলিং মাস্টারকোর্স

পেমেন্ট করতে লগইন করুন

মূল কোর্স ফি:

১৫,০০০ ৳

Full Payment প্ল্যানের ছাড়:

-৩,০০০ ৳

পরিশোধযোগ্য মোট পরিমাণ:

১২,০০০ ৳

ইন্সটলমেন্ট এর বিবরণ

সম্পূর্ণ পেমেন্ট একসাথে

১২,০০০ ৳

একসাথে পেমেন্ট করে সর্বোচ্চ ছাড় উপভোগ করুন!

পরবর্তী ব্যাচের সময়সূচী

সীমিত আসনে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে। আজই আপনার আসনটি নিশ্চিত করুন।

  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

এই কোর্সে যা যা থাকবে

আপনার শিক্ষার যাত্রায় প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন। বিস্তারিত কারিকুলাম দেখে নিশ্চিত হোন।

৩ মাস

কোর্সের সময়কাল

৩০ টা লাইভ সেশন

পাঠের সংখ্যা

বেসিক টু অ্যাডভান্সড ডিজাইন স্কিলস্
এই টপিকে আপনি শিখবেন:

আমরা একদম শুরু থেকে শেখা শুরু করবো । অনেক বেসিক বিষয় যা হয়ত অনেকদিন কাজে না থাকার কারনে ভুলে গিয়েছে তার উপর ক্লাস থাকবে । ধীরে ধীরে অ্যাডভান্সড লেভেল নিয়ে কাজ করা হবে । আগে থেকে কোন সফটওয়্যার বা দক্ষতা না থাকলেও চলবে ।

BNBC 2020 এর অনুযায়ী কাজ করা
এই টপিকে আপনি শিখবেন:

BNBC-Bangladesh National Building Code সর্বশেষ প্রকাশিত বিল্ডিং কোড বিএনবিসি ২০২০ । এই কোর্স এ আমরা BNBC 2020 অনুযায়ী স্ট্রাকচারাল অ্যানালাইসিসি ও ডিজাইনের সকল কাজ সম্পন্ন করবো । তাতে করে আপনার BNBC 2020 এর উপর একটি ভালো ধারনা চলে আসবে । পাশাপাশি BNBC 2006, ACI 318-08/11/19, ASCE 7-05/10 নিয়েও কাজ করা হবে । মোটামুটি বিল্ডিং ডিজাইনের সাথে রিলেটেড কোডাল প্রভিশনগুলো আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ ।

বিল্ডিং মডেলিং (ETABS) [RCC BUILDING]
এই টপিকে আপনি শিখবেন:

ETABS Building ডিজাইন ও অ্যানালাইসিস এর জন্য অনন্য একটি সফটওয়্যার । যার মাধ্যমে অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে যে কোন বিল্ডিং মডেলিং করা যায় । যেকোন বিল্ডিং মডেলিং এ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিখুতভাবে তা মডেলিং করা । আমরা এই কোর্সে ETABS এ মডেলিং এর A to Z শিখবো । বিল্ডিং এর সকল কমপোনেন্ট যেমন, শেয়ার ওয়াল, স্টেয়ার, লিফ্ট কোর , এবং ফাউন্ডেশনও আমরা ইট্যাবস্ এর মাধ্যমে মডেল করা শিখবো।

COMPLETE LOAD CALCULATION (BNBC 2020)
এই টপিকে আপনি শিখবেন:

যে কোন বিল্ডিং স্ট্রাকচারাল ডিজাইনে যে দুটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হয় তা হলো Safety & Serviceability । আর যে কোন বিল্ডিং সেফটি নিশ্চিত করার মূল শর্ত হলো আমাদেরকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন সে তার উপর আসা সকল লোড (Dead , Live, EQ, Wind) নেওয়ার মতো সক্ষমতা থাকে। কোন ভাবেই বিল্ডিং এর কোন অংশ যেন তার উপরে আসা লোডের কারনে ভেঙ্গে না পরে। লোড ক্যালকুলেশনের পাশাপাশি সঠিক লোড পাথ তৈরী করে দেওয়া ও সেফটি নিশ্চিত করার পূর্ব শর্ত। এক কথায় কোড মেনে ডিজাইন করলেই কেবল একটি নিরাপদ ও বসবাস যোগ্য বিল্ডিং উপহার দেওয়া সম্ভব।

বিল্ডিং অ্যানালাইসিস (ETABS)
এই টপিকে আপনি শিখবেন:

BNBC-Bangladesh National Building Code সর্বশেষ প্রকাশিত কোড বিএনবিসি ২০২০ । এই কোর্স এ আমরা BNBC 2020 অনুযায়ী স্ট্রাকচারাল অ্যানালাইসিস ও ডিজাইনের সকল কাজ সম্পন্ন করবো। তাতে করে আপনার BNBC 2020 এর উপর একটি ভালো ধারনা চলে আসবে । বিল্ডিং অ্যানালাইসিস এর পরে যে বিল্ডিং এ BNBC – 2020 অনুযায়ী সকল স্ট্রাকচারাল চেক দিতে হয় ( যেমন, Horizontal & Vertical Irregularity ) সহ সকল ধরনের বিষয়গুলো অত্যন্ত সহজেই ETABS ও বাস্তব প্রজেক্টের মাধ্যমে অ্যানালাইসিস রেজাল্টে পাওয়া যায় । এই সব বিষয় আমরা এই কোর্স এ শিখবো অত্যন্ত প্রফেশনালভাবে ।

বিল্ডিং ডিজাইন ক্যালকুলেশন (ETABS & MANUAL) [BNBC 2020 & ACI 318-19]
এই টপিকে আপনি শিখবেন:

সফটওয়্যার হচ্ছে অনেকটা ক্যালকুলেটরের মতো । তাতে আমরা যা ইনপুট করবো ঠিক তাই আউটপুট হিসেবে দেখাবে । সুতরাং সফটওয়্যার কখনোই ভুল করবে না । যদি কোথায় ভুল হয়ে থাকে তা হয়তো আমরাই করেছি । এটা বোঝার জন্য ম্যানুয়াল ক্যালকুলেশনে দক্ষতা থাকতে হবে । বিল্ডিং ডিজাইনের কনসেপ্ট বুঝতে ম্যানুয়াল ক্যালকুলেশন খুবি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে । এই কোর্স এ সফটওয়্যঅরের পাশাপাশি প্রয়োজনীয় সকল ম্যানুয়াল ক্যালকুলেশন প্রাকটিস করা হবে ।

বিল্ডিং ডিটেইলিং (AS PER BNBC 2020 & ACI 318-19) [AUTOCAD]
এই টপিকে আপনি শিখবেন:

অ্যানালাইসিস ও ডিজাইনের পর যে কাজটি বেশ গুরুত্বের সাথে করতে হয় তা হলো ডিটেইলিং । ভূমিকম্পে বিল্ডিং কেমন রেসপন্স করবে তার অনেকটা নির্ভর করবে অ্যানালাইসিস ও ডিজাইনে ব্যবহার করা বিল্ডিং ফ্রেমিং সিস্টেম এর সঠিক ডিটেইলিং করার উপর । BNBC 2020 (Chapter-08) সেকশন ৮.১ এবং ৮.২ এবং ACI 318-19 (Chapter 25) অনুযায়ী আরসিসি বিল্ডিং এর কমপ্লিট ডিটেইলিং নিয়ে স্পেশাল সেশন থাকবে । এছাড়াও সেকশন BNBC 2020, Ch-08, Section 8.3 এবং ACI 318-19 (Chapter-18) অনুযায়ী বিভিন্ন সিসমিক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ডিটেইলিং এর বিস্তারিত সেশন থাকছে এই কোর্স এ ।

BUILDING FOUNDATION ANALYSIS & DESIGN (CSI SAFE)
এই টপিকে আপনি শিখবেন:

বিল্ডিং সাব স্ট্রাকচারএ (মাটির নিচের অংশ) দুই ধরনের কাজ থাকে । একটা হচ্ছে জিওটেকনিক্যাল পার্ট আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পার্ট । এই দুইয়ে মিলে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইনে কাজ করতে হয় । তাই এক্ষেত্রে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে ফাউন্ডেশন ডিজাইনের পাশাপাশি অবশ্যই জিওটেকনিক্যাল বেসিক বিষয়গুলো সম্পর্কে একটা সম্মুখ নলেজ থাকা বাঞ্চনীয় । এমন ভাবে আমাদেরকে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে যাতে করে কলামের বেস এ আসা সকল লোড নিরাপদে মাটিতে ট্রান্সফার করতে পারে । তাই এই কোর্স এ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং , সয়েল ইনভেস্টিগেশ, টেস্টিং, সয়েল এর বিয়ারিং ক্যাপাসিটি নিয়ে থাকবে স্পেশাল সেশন । পাশাপাশি প্রায় সকল ধরনের ফাউন্ডেশন (যেমন , ফুটিং, পাইল, ম্যাট/রাফ্ট) নিয়ে থাকছে SAFE Foundation এবং ম্যানুয়াল ডিজাইনের এর উপর বিশেষ ক্লাস ।

COMPLETE STATIC & DYNAMIC ANALYSIS OF BUILDING
এই টপিকে আপনি শিখবেন:

BNBC 2020 তে Sections 2.5.5 to 2.5.12 and conforming to Sec 1.2.7 অনুযায়ী বিল্ডিং এ ভূমিকম্প লোড এর ইফেক্ট বের করার জন্য দুই ধরনের অ্যানালাইসিস পদ্ধতির কথা বলা হয়েছে । ১. স্টাটিক , ২. ডাইনামিক অ্যনালাইসিস । যেকোন বিল্ডিং যদি ভুমিকম্প জোন ২,৩,৪ এর মধ্যে এবং রেগুলার শেপের হয় তবে ১৩০ ফিটের বেশী উচ্চতার হলে এবং জোন ০১ এ হলে ৩০০ ফিটের বেশী উচ্চতার হলে ডাইনামিক এনালাইসিস করতে হবে । বিলিং যদি ইরেগুলার হয় সেক্ষেত্রে জোন ২,৩,৪ হলে ৪০ ফিট এবং জোন ০১ এ হলে ১৩০ ফিটের বেশী হলে ডাইনামিক এনালাইসিস করতে হবে । এই কোর্স এ বিভিন্ন ধরনের ডাইনামিক এনালাইসিস নিয়ে আলদা সেশন/ক্লাস থাকবে ।

LOW RISE & HIGH RISE BUILDING ANALYSIS
এই টপিকে আপনি শিখবেন:

বিল্ডিং ডিজাইন ভালো বুঝতে গেলে প্রথমে ছোট বা লো রাইজ (৬ তলা বা তার থেকে ছোট) প্রজেক্ট দিয়ে বুঝার চেষ্টা করতে হয় তাতে অনেক কিছুই সহজে বোঝা যায় ।তবে সময়ের সাথে সাথে যেহেতু হাই রাইজ ( বেশী উচ্চতা, ১০ তলা বা তার থেকেও বেশী) বিল্ডিং এর চাহিদা বাড়ছে এবং টেকনোলজীও অনেক ডেভলপড তাই আমাদেরকে হাই রাইজ বিল্ডিং সম্পকের্ও সম্মুখ ধারনা রাখতে হবে । এই কোর্সএ আমরা হাইরাইজ বিল্ডিং নিয়ে কাজ করবো। ইট্যাবস সফটওয়্যারের সাহায্যে মডেলিং, অ্যনালাইসিস ও ডিজাইন করার পাশাপাশি বেসিক অনেক বিষয় নিয়ে আলোচনা থাকবে ।

COMPLETE DESIGN DOCUMENT & REPORT
এই টপিকে আপনি শিখবেন:

BNBC 2020, Part VI, Chapter 1, Section 1.9 এ ডিজাইন ও কনস্ট্রাকশন রিভিউ এর মধ্যে ডিজাইন রিপোর্ট ও ডকুমেন্ট এর কথা স্পষ্টভাবে বলা আছে । ডিজাইন ডকুমেন্ট কি ? ডিজাইন রিপোর্ট কিভাবে তৈরী করতে হবে । কি কি বিষয় থাকবে ? সবকিছু নিয়ে বিস্তারিত সেশন রাখা হয়েছে । পাশাপাশি ডিজাইন রিপোর্ট তৈরীর মাধ্যমে আপনার ডিজাইন স্কিল কিভাবে ডেভলপ হতে পারে তাও আয়ত্ত করতে পারবেন দারুনভাবে ।

যে সকল সফটওয়্যার শেখানো হবে

কোর্সে ব্যবহৃত প্রফেশনাল সফটওয়্যার সমূহ

ফ্রিল্যান্সিং গাইড

বিশ্বসেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করার সম্পূর্ণ গাইডলাইন

Fiverr

Freelancer

Upwork

Guru

Peopleper hour

কোর্সটি যাদের জন্য

এই কোর্সটি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে

গ্র্যাজুয়েট

শিক্ষার্থী

চাকরিতে ইচ্ছুক

ফ্রিল্যান্সিং ইচ্ছুক

উদ্যোক্তা

আপনার মাস্টারকোর্স জার্নি সফল করুন আমাদের প্রফেশনাল সহায়তায়

ডেডিকেটেড স্টুডেন্ট সাপোর্ট

রিয়েল প্রজেক্ট হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স!

আমাদের মাস্টারকোর্সে শুধু ক্লাস নয়, আপনার সফলতার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে। ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদের দ্বারা তাৎক্ষণিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। হোয়াটস এপ, ফেসবুক বা ফোন কলের মাধ্যমে যেকোনো সময় প্রশ্ন করুন এবং আমাদের প্রফেশনাল সাপোর্ট ইঞ্জিনিয়াররা আপনাকে তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করবেন। গুগল মিট, ফোন কল বা ব্যবহারিক নির্দেশনার মাধ্যমে আপনার শিক্ষার যাত্রা আরো সহজ হবে।

অন-জব ট্রেইনিং

অন-জব ট্রেনিং হলো একটি শিক্ষামূলক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পেশায় বা কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ পায়, প্রকৃত কার্যক্ষেত্রে কাজ করার মাধ্যমে। এটি একটি ব্যবহারিক শিক্ষার পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত জ্ঞানকে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সুযোগ পায়।

মূল কোর্সের ৭০% সম্পন্ন করার সাথে সাথে আপনি অনজব ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। এই ট্রেনিংয়ে আপনি একজন অভিজ্ঞ প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধানে বাস্তব প্রকল্পগুলোর কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার সুযোগ পাবেন।

  • মোড: অনলাইন বা অফলাইন
  • অনলাইন: ফুলটাইম (৯টা -৫টা , ১ সপ্তাহ) অথবা পার্টটাইম (৬টা -১০টা , ১ মাস)
  • অফলাইন: ফুলটাইম (৯টা -৫টা ), নিজস্ব ল্যাপটপ আবশ্যক
  • মূল্যায়ন: ট্রেনিংয়ের আগে কাজ পর্যালোচনা
  • উপস্থিতি: নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক
  • ফলাফল: সিভি আপডেট ও জব সেলে জমা
  • উদ্দেশ্য: বাস্তব কাজের প্রস্তুতি

মনে রাখবেন: অন-জব ট্রেনিং একটি জবের মতো। অনিয়মিততা কাজের গতি বাধাগ্রস্ত করতে পারে।

Scroll to Top