প্রফেশনাল বিম মডেলিং ইউজিং রেভিট মাস্টারকোর্স

BIM মডেলার হিসেবে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য আমাদের এই কোর্স Professional BIM Modeling Mastercourse. কোর্সটি কমপ্লিট করলে আপনি আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল BIM মডেলিং এর উপর প্রফেশনাল লেভেলের দক্ষতা অর্জন করতে পারবেন। এই কোর্সটি বেশ কয়েকটি প্রজেক্টের সমন্বয়ে একটি কোর্স। কোর্সটিতে BNBC (Bangladesh National Building Code) ও IBC (International Building Code) ফলো করে কিভাবে আপনি একটি বিল্ডিং এর ফুল আর্কিটেকচারাল স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল ড্রইং, 2D ও 3D ডিটেইলিং কিভাবে করতে হয় তা শিখবেন। এছাড়াও একটি বিল্ডিং এর 3D তৈরি করা, আমেরিকান/ইউরোপিয়ান/অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড এর বাসা বাড়ির প্লানিং থেকে ডকুমেন্টেশন, কন্টেইনার বিল্ডিং এর ড্রইং, ডিটেইলিং এবং 3D মডেলিং, 3D রেন্ডারিং, 3D অ্যানিমেশন, 3D ফ্লোর প্লান ইত্যাদি বিষয়গুলোও এই কোর্স এ আপনি শিখবেন।

কোর্স ফি এবং পেমেন্ট

প্রফেশনাল বিম মডেলিং ইউজিং রেভিট মাস্টারকোর্স

পেমেন্ট করতে লগইন করুন

মূল কোর্স ফি:

১২,০০০ ৳

Full Payment প্ল্যানের ছাড়:

-২,৪০০ ৳

পরিশোধযোগ্য মোট পরিমাণ:

৯,৬০০ ৳

ইন্সটলমেন্ট এর বিবরণ

সম্পূর্ণ পেমেন্ট একসাথে

৯,৬০০ ৳

একসাথে পেমেন্ট করে সর্বোচ্চ ছাড় উপভোগ করুন!

পরবর্তী ব্যাচের সময়সূচী

সীমিত আসনে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে। আজই আপনার আসনটি নিশ্চিত করুন।

  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

এই কোর্সে যা যা থাকবে

আপনার শিক্ষার যাত্রায় প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন। বিস্তারিত কারিকুলাম দেখে নিশ্চিত হোন।

৩ মাস

কোর্সের সময়কাল

৩০ টা লাইভ সেশন

পাঠের সংখ্যা

রেভিট বেসিক টু অ্যাডভান্স
এই টপিকে আপনি শিখবেন:

যে কোন নতুন সফটওয়্যার এ ভালোভাবে দক্ষতার সাথে কাজ করার জন্য সে সফটওয়্যার এর টুলস এবং কমান্ড গুলো নিয়ে বিস্তারিত ভাবে জানতে হয়। অর্থাৎ কোন কাজটি করার জন্য কোন কমান্ডটি উপযুক্ত ও সেই কমান্ড কিভাবে ব্যবহার করতে হয়। আর টুলস ও কমান্ড গুলোর কাজ ও ব্যবহার ‍যদি বাস্তব প্রয়োগের মাধ্যমে শিখতে পারেন অর্থাৎ ছোট ছোট কিছু প্রজেক্টের মাধ্যমে তাহলে একদিকে আপনি সেই সফটওয়্যার এ কাজ করে আনন্দ পাবেন ও অন্যদিকে টুলস ও কমান্ড গুলোর উপরে আপনি হয়ে উঠবেন একজন বস। এই কোর্সের শুরুতেই ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে আপনি টুলস ও কমান্ডগুলোর কাজ শিখে অনায়েসেই Revit এর টুলস ও কমান্ডগুলো নিয়ে যে কোন প্রজেক্টে কাজ করতে পারবেন।

রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট BIM মডেলিং প্রজেক্ট (According to BNBC)
এই টপিকে আপনি শিখবেন:

আপনি বাংলাদেশে কোন বিল্ডিং এর ড্রইং ও ড্রাফটিং বা ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আপনাকে BNBC (Bangladesh National Building Code) ফলো করে উক্ত বিল্ডিং এর কাজ করতে হবে। এই কোর্সের এই ধাপে আপনি BNBC (Bangladesh National Building Code) ফলো করে একটি বিল্ডিং এর ফুল আর্কিটেকচারাল ড্রইং যেমনঃ কনসেপচুয়াল ফ্লোর প্লান, প্রেজেনটেশন ফ্লোর প্লান, এলিভেশেন, সেকশন, ওয়ার্কিং ড্রইং, 2D ও 3D ডিটেইল ড্রইং, ডোর-উইনডো শিডিউল, ড্রইং শিট, বিল্ডিং এর 3D তৈরি করা শিখবেন এবং নিজেও তৈরি করবেন।

স্ট্রাকচারাল ডিটেইলিং BIM মডেলিং প্রজেক্ট
এই টপিকে আপনি শিখবেন:

কেমন হয় যদি আপনি একটি বিল্ডিং এর স্ট্রাকচারাল 2D ড্রইং এর সাথে তার 3D স্ট্রাকচারাল মডেলটিও সাথে সাথে দেখতে পারেন অর্থাৎ Rebar গুলোর অবস্থান, সাইজ, একটির সাথে আরেকটির কানেকশন ইত্যাদি। খুবই দারুন হয় তাই না। আপনি Revit তা পারবেন, যেহেতু Revit একটি BIM মডেলিং সফটওয়্যার তাই রেভিট এ তা সম্ভব। কোর্সের এই ধাপে আপনি একটি বিল্ডিং এর ফুল আরসিসি স্ট্রাকচারাল ড্রইং যেমনঃ কলাম লে-আউট, কলাম সিডিউল, কলাম এর শর্ট সেকশন, লং সেকশন, ফুটিং লে-আউট, ফুটিং সিডিউল, ফুটিং এর সেকশন, সিড়ির রেইনফোর্সমেন্ট ডিটেলিং, স্লাব রেইনফোর্সমেন্ট ডিটেলিং, পাইল রেইনফোর্সমেন্ট, শিয়ার ওয়াল ডিটেলিং, ওয়াটার ট্যাংক ডিটেলিং ইত্যাদি কিভাবে করতে হয় তা শিখবেন।

ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং BIM মডেলিং প্রজেক্ট
এই টপিকে আপনি শিখবেন:

কোর্সের এই ধাপে একটি বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং অংশের 2D ও 3D ডিটেইল ড্রইং করতে শিখবেন, যা আপনাকে একজন পূর্ণাঙ্গ BIM Modeler করে তুলবে। এর পাশাপাশি একটি প্রজেক্ট পূর্ণাঙ্গ ভাবে উপস্থাপন ও করতে পারবেন সুন্দরভাবে যদি ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ড্রইং গুলো করতে পারেন।

European/UK/Australian বিল্ডিং BIM মডেলিং প্রজেক্ট (According to IBC 2018)
এই টপিকে আপনি শিখবেন:

ফ্রিল্যান্সিং/অনলাইন মার্কেটপ্লেস গুলোতে European/UK/Australian বিল্ডিং রিলেটেড প্রজেক্ট সবথেকে বেশি থাকে। এখন কেউ ‍যদি ফ্রিল্যান্সিং/অনলাইন মার্কেটপ্লেস এ একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে European/UK/Australian বিল্ডিং সম্পর্কে জানতে হবে, সে দেশ গুলোতে যে কোড ফলো করে তাদের বাসা বাড়ির ডিজাইন করা হয়, তাদের দেশের জলবায়ুর ধরন, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। কোর্সের এই অংশে আপনি European/UK/Australian বিল্ডিং এর পূর্ণাঙ্গ প্রজেক্ট নিয়ে কাজ করবেন। এতে করে ঐসব দেশের বিল্ডিং সম্পর্কে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন এবং মার্কেটপ্লেস গুলোতে নিজেকে একটি সুবিধাজনক জায়গায় রেখে কাজ করতে পারবেন।

Container House BIM মডেলিং প্রজেক্ট (According to IBC 2018)
এই টপিকে আপনি শিখবেন:

ফ্রিল্যান্সিং/অনলাইন মার্কেটপ্লেস গুলোতে Container House এর BIM মডেলিং প্রজেক্টও থাকে অনেক। কোর্সের এই অংশে আপনি Container House এর BIM মডেলিং নিয়ে কাজ করবেন।

3D ফ্লোর প্লান প্রজেক্ট
এই টপিকে আপনি শিখবেন:

একটি অ্যাপার্টমেন্ট অথবা অফিসের পুরো ইন্টেরিয়র ডিজাইনকে প্রেজেন্ট করার অন্যতম একটি উপায় হল 3D Floor Plan। এছা্ড়াও বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস্ যেমন: Fiverr, Upwork, Freelancer ইত্যাদিতে যে কেউ 3D Floor Plan এর উপর ফ্রিল্যান্সিং করতে পারবেন।

যে সকল সফটওয়্যার শেখানো হবে

কোর্সে ব্যবহৃত প্রফেশনাল সফটওয়্যার সমূহ

ফ্রিল্যান্সিং গাইড

বিশ্বসেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করার সম্পূর্ণ গাইডলাইন

Fiverr

Freelancer

Upwork

Guru

Peopleper hour

কোর্সটি যাদের জন্য

এই কোর্সটি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে

গ্র্যাজুয়েট

শিক্ষার্থী

চাকরিতে ইচ্ছুক

ফ্রিল্যান্সিং ইচ্ছুক

উদ্যোক্তা

আপনার মাস্টারকোর্স জার্নি সফল করুন আমাদের প্রফেশনাল সহায়তায়

ডেডিকেটেড স্টুডেন্ট সাপোর্ট

রিয়েল প্রজেক্ট হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স!

আমাদের মাস্টারকোর্সে শুধু ক্লাস নয়, আপনার সফলতার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে। ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদের দ্বারা তাৎক্ষণিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। হোয়াটস এপ, ফেসবুক বা ফোন কলের মাধ্যমে যেকোনো সময় প্রশ্ন করুন এবং আমাদের প্রফেশনাল সাপোর্ট ইঞ্জিনিয়াররা আপনাকে তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করবেন। গুগল মিট, ফোন কল বা ব্যবহারিক নির্দেশনার মাধ্যমে আপনার শিক্ষার যাত্রা আরো সহজ হবে।

অন-জব ট্রেইনিং

অন-জব ট্রেনিং হলো একটি শিক্ষামূলক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পেশায় বা কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ পায়, প্রকৃত কার্যক্ষেত্রে কাজ করার মাধ্যমে। এটি একটি ব্যবহারিক শিক্ষার পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত জ্ঞানকে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সুযোগ পায়।

মূল কোর্সের ৭০% সম্পন্ন করার সাথে সাথে আপনি অনজব ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। এই ট্রেনিংয়ে আপনি একজন অভিজ্ঞ প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধানে বাস্তব প্রকল্পগুলোর কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার সুযোগ পাবেন।

  • মোড: অনলাইন বা অফলাইন
  • অনলাইন: ফুলটাইম (৯টা -৫টা , ১ সপ্তাহ) অথবা পার্টটাইম (৬টা -১০টা , ১ মাস)
  • অফলাইন: ফুলটাইম (৯টা -৫টা ), নিজস্ব ল্যাপটপ আবশ্যক
  • মূল্যায়ন: ট্রেনিংয়ের আগে কাজ পর্যালোচনা
  • উপস্থিতি: নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক
  • ফলাফল: সিভি আপডেট ও জব সেলে জমা
  • উদ্দেশ্য: বাস্তব কাজের প্রস্তুতি

মনে রাখবেন: অন-জব ট্রেনিং একটি জবের মতো। অনিয়মিততা কাজের গতি বাধাগ্রস্ত করতে পারে।

Scroll to Top