প্রফেশনাল অটোক্যাড মাস্টারকোর্স (সিভিল ও আর্কিটেকচারাল)

প্রফেশনাল অটোক্যাড মাস্টারকোর্সটি অনলাইনে পৃথিবীর যে কোন জায়গা থেকে শিখতে পারবেন। তাছাড়া বছরের নির্দিষ্ট সময় পর পর অফলাইনেও এই কোর্সটি ক্যাডকোরের ঢাকা অফিসে এসে অংশ নিতে পারবেন। অটোক্যাড ২ডি তে ১২ টি ক্লাস ও প্রাকটিস ওয়ার্কসহ মোট ৪০ ঘন্টার কাজ শেষ হবে প্রথম ১ মাসে। ১ মাস কোর্স এ অটোক্যাড এর বেসিক টু এডভান্সড প্রাকটিস বেজড ট্রেনিং শেষে শুরু হবে অন-জব ট্রেইনিং। ২ডি ক্লাস ও অন জব ট্রেনিং শেষে স্কেচ আপের মাধ্যমে বেসিক ৩ডি তৈরী করা শিখবেন সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে। প্রত্যেকটি ক্লাস ২ থেকে ২.৫ ঘন্টা পর্যন্ত হবে। আমাদের ক্লাস হবে অত্যন্ত ইন্টারএকটিভ কেননা প্রায় প্রত্যেকটি সেশনে থাকছে কুইজ/অ্যাসেসমেন্ট/প্রাকটিস সেশন এর ব্যবস্থা যার দ্বারা আপনি সহজেই নিজের অবস্থান যাচাই করতে পারবেন। ফুলটাইম সাপোট ইঞ্জিনিয়ার থাকবেন যারা প্রতিদিন আপনার বিভিন্ন সমস্যায় পাশে থাকবেন। এক কথায় আপনাকে সফল করতে যা যা দরকার সবই থাকবে এই মাস্টারকোর্সে।

কোর্স ফি এবং পেমেন্ট

প্রফেশনাল অটোক্যাড মাস্টারকোর্স (সিভিল ও আর্কিটেকচারাল)

পেমেন্ট করতে লগইন করুন

মূল কোর্স ফি:

১০,০০০ ৳

Full Payment প্ল্যানের ছাড়:

-২,০০০ ৳

পরিশোধযোগ্য মোট পরিমাণ:

৮,০০০ ৳

ইন্সটলমেন্ট এর বিবরণ

সম্পূর্ণ পেমেন্ট একসাথে

৮,০০০ ৳

একসাথে পেমেন্ট করে সর্বোচ্চ ছাড় উপভোগ করুন!

পরবর্তী ব্যাচের সময়সূচী

সীমিত আসনে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে। আজই আপনার আসনটি নিশ্চিত করুন।

  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

এই কোর্সে যা যা থাকবে

আপনার শিক্ষার যাত্রায় প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন। বিস্তারিত কারিকুলাম দেখে নিশ্চিত হোন।

৩ মাস

কোর্সের সময়কাল

১২ টা লাইভ সেশন

পাঠের সংখ্যা

অটোক্যাড ইন্টারফেস ও টুলস বেসিকস্
এই টপিকে আপনি শিখবেন:

যেহেতু এই কোর্স CAD এর একেবারে শুন্য থেকে কাজ শেখানো হবে । তাই প্রথমেই AutoCAD এর উপর বেসিক কিছু ক্লাস থাকবে । এই বেসিক ক্লাসে বিভিন্ন কাজের মাধ্যমে আপনাকে ক্যাড তথা অটোক্যাডের সাথে পরিচয় করানো হবে যাতে পরবর্তীতে আপনি অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে যে কোন ড্রইং তৈরীর কাজ সম্পন্ন করতে পারেন । এক্ষেত্রেও বিভিন্ন বাস্তব কাজের উদাহরন থাকবে । যেমন PDF to CAD Conversion, Home Elevation, Architectural Layouts, Creating your own template সহ দারুন সব ড্রইং তৈরীর মাধ্যমে আপনি বেসিক থেকে প্রফেশনাল লেভেলে প্রবেশ করবেন ।

জেনারেল বিল্ডিং আর্কিটেকচারাল রিকয়ারমেন্টস্ (BNBC 2020)
এই টপিকে আপনি শিখবেন:

এই কোর্সটিতে আমরা মূলত সিভিল ও আর্কিটেকচারাল কাজ করবো । যেহেতু আর্কিটেকচারাল কাজের পর অন্যান্য ডিজাইনের কাজ করতে হয় । তাই শুরুতে আর্কিটেকচারাল ড্রইং তৈরীর জন্য বিএনবিসি ২০২০ তে যা যা বলা আছে তা নিয়ে ক্লাস হবে । পাশাপাশি বেসিক ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা হবে ।

বিধিমালা অনুযায়ী বিল্ডিং এর প্লান ( RAJUK/CDA/KDA/RDA/COxDA)
এই টপিকে আপনি শিখবেন:

বিল্ডিং প্লানিং/ডিজাইন করতে গেলে প্রথমে লোকাল বিধিমালাতে যা যা নিয়ম আছে সেগুলো ফলো করে কাজ করা লাগে । একটা প্লটে কতটুকু জায়গা ছেড়ে কাজ করতে হবে । এর জন্য FAR , MGC ইত্যাদি নির্নয় করতে হয় । এর জন্য এসবের ডিটেইল ক্যালকুলেশনের পাশাপাশি এক্সেলে তার একটা টেমপ্লেট করা তৈরী করতে হবে । এসবই আমরা এই কোর্স এ বিস্তারিত ভাবে শিখবো ।

আর্কিটেকচারাল ফ্লোর প্লান/এলিভেশন/সেকশন
এই টপিকে আপনি শিখবেন:

যে কোন বিল্ডিং এর ডিজাইনে এই তিনটা পার্ট ই প্রথমে তৈরী করতে হয় । তবে এক্ষেত্রে প্লান তৈরী করা যতটা সহজ সেকশন ও এলিভেশন তৈরীতে কিছু টেকনিক্যাল নলেজ ও স্কিল দরকার পরে । বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্লান আর সেকশন এলিভেশনের মধ্যে অনেক অমিল থাকে । মাস্টারকোর্স এ সেকশন/এলিভেশন তৈরীর উপর স্পেশাল ক্লাস নেওয়া হয় যেখানে সেকশন / এলিভেশন তৈরীর প্রত্যেকটা মূল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । যাতে আপনি ভবিষৎতে যে কোন বিল্ডিং এর প্লান থেকে সহজেই এলিভেশন ও সেকশন তৈরী করতে পারবেন অনায়াসে ।

আর্কিটেকচারাল ডিটেইলস্ ড্রইং (Working Drawings)
এই টপিকে আপনি শিখবেন:

আর্কিটেকচারাল ওয়ার্কির ড্রইং মানে আর্কিটেকচারাল কনস্ট্রাকশন ড্রইং বলা যায় । যে ড্রইং এ প্রত্যেক এলিমেন্টের ডিটেইলস্ থাকবে । ডিটেইলস ফ্লোর প্লানের সাথে যত ধরনের কমপোনেন্ট যেমন দড়জা, জানালার সিডিউল, স্লাব লেআউট, লিনটেন লে-আউট, বাথরুম ডিটেইলস্, কিচেন ডিটেইলস্, সিড়ি ঘরের ডিটেইলস্ ইত্যাদি তৈরী নিয়ে থাকবে বিস্তারিত সেশন ।

স্পেশাল ফ্রিল্যান্সিং সেশন ( Fiverr, Upwork )
এই টপিকে আপনি শিখবেন:

অটোক্যাড যেহেতু একটা গ্লোবাল সফটওয়্যার তাই এই সফটওয়্যারের কাজ জানা থাকলে বিভিন্ন ফ্রিল্যাসিং মার্কেটপ্লেসের মাধ্যমে আপনি গ্লোবালি ডিজাইনের সার্ভিস দিয়ে অনলাইনে আয় করতে পারবেন । এসব মার্কেট প্লেসে কাজ করার জন্য সফটওয়্যারের পাশাপাশি ডিজাইন স্কিল , লোকাল কোডের পাশাপাশি ইন্টারন্যাশনাল কোডের নলেজ দরকার হয় । তাই এই মাস্টারকোর্স এ BNBC এর পাশাপাশি IBC (International Building Code) রাখা হয়েছে । যাতে করে আমরা লোকালী কাজের পাশাপাশি ফ্রিল্যাসিং করে আয় করতে পারি । ফ্রিল্যাসিং কিভাবে পোর্টফোলিং তৈরী করবেন , কিভাবে ক্লাইন্ট খুজঁবেন সকল কিছু নিয়ে আলাদা ক্লাস হবে ।

আরসিসি বিল্ডিং স্ট্রাকচারাল ডিটেইলিং ( BNBC 2020, ACI 318-08 )
এই টপিকে আপনি শিখবেন:

আমাদের দেশে ১০০% স্ট্রাকচারাল ডিটেইলস্ ড্রইং তৈরী হয় অটোক্যাড এ । হাজার হাজার প্রকৌশলী কাজ করেন স্ট্রাকচারাল ডিটেইলস্ ড্রইং তৈরীতে । কিন্তু অনেক সময় দেখা যায় ডিটেইলিং তৈরীতে সঠিক নলেজ না থাকায় আমার অন্যদের থেকে পিছিয়ে যাই । শুধু ড্রই তৈরী করা নয় বরং কোড মেনে কিছু বিষয় জেনে বুঝে ড্রইং করাটাই হচ্ছে প্রকৌশলীর কাজ । তাই এই কোর্স এ আরসিসি বিল্ডিং এর ডিটেইলস ড্রইং তৈরীতে কোডাল প্রভিশন নিয়ে কাজ শেখানো হবে । যাতে ড্রইং তৈরীর পাশাপাশি নিজেকে একজন ক্যাড ইঞ্জিনিয়ার হিসেবে মেলে ধরা যায় ।

ইন্ডাস্ট্রিয়াল স্টিল বিল্ডিং ( Steel Shed & Multistoried )
এই টপিকে আপনি শিখবেন:

বর্তমানে আরসিসি বিল্ডিং এর পাশাপাশি স্টিল বিল্ডিং এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে । প্রায় সব কনসালটেন্সি/কনস্ট্রাকশন কোম্পানীতেই আরসিসির পাশাপাশি স্টিল বিল্ডিং নিয়ে কাজ হয় । তবে এই বিল্ডিং সিস্টেম সম্পর্কে ধারনা না থাকায় অনেক চাকরী বা এধরনের কাজের সুযোগ হাতছাড়া হয় । তাই এই কোর্স এ আমরা স্টিল বিল্ডিং নিয়ে বিশদ ক্লাস নিবো যেন নতুনরাও এই বিল্ডিং এর একটা সম্মখ ধারনা পায় পাশাপাশি রিলেডেট ড্রইং তৈরী করতে পারে ।

ইন্ডাস্ট্রিয়াল স্টিল বিল্ডিইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ড্রইং তৈরী ( Steel Shed & Multistoried )
এই টপিকে আপনি শিখবেন:

আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ড্রইং এর পাশাপাশি সকল বিল্ডিং এ ইলেকটিক্যাল ও প্লাম্বিং লে-আউট দরকার হয় । তাই অটোক্যাড মাস্টারকোর্স এ বেসিক ইলেকট্রিক্যাল লে-আউট ( লিজেন্ড, ওয়ারিং লে আউট, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইত্যাদি) ও প্লাম্বিং লে-আউট ড্রইং (যেমন পাইপ লে আউট ও সেকশন) থাকবে ।

অটোক্যাড এর মাধ্যমে যে কোন অবজেক্ট এর থ্রিডি ( অটোক্যাড থ্রিডি )
এই টপিকে আপনি শিখবেন:

২ডি ড্রয়িং এর পাশাপাশি যে কোন অবজেক্ট কে ভিজুয়ালাইজ করা এবং প্রেজেন্ট করার জন্য দরকার পরে ৩ডি ডিজাইনের । ৩ডি ডিজাইনের মাধ্যমে আপনি সহজেই নিজের আইডিয়া কে শেয়ার এবং ভিজুয়ালাইজ করতে পারবেন । অটোক্যাড ২ডি জানা থাকা মানে আপনি ইতিমধ্যে ৩ডি বানানোর পথে অনেকদূর চলে এসেছেন । এখন দরকার সঠিক গাইডলাইন , আইডিয়া এক্সপার্টদের টিপস ও টেকনিকস । সবকিছু থাকছে এই মাস্টারকোর্স এ । মাস্টারকোর্স এ অটোক্যাড ৩ডি একদম বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত শেখানো হবে ।

অটোক্যাডের মাধ্যমে অথরিটি বা প্লান পাসের ড্রইং তৈরী
এই টপিকে আপনি শিখবেন:

যে কোন বিল্ডিং তৈরী করার উদ্যোগ নিলে প্রথমে বিল্ডিং এর ড্রইংটাকে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছ থেকে পাস করিয়ে নিতে হয় । কতৃপক্ষ লোকাল বিল্ডিং কোড বা বিধিমালা অনুযায়ী বিল্ডিং এর ড্রইং করা হয়েছে কিনা তা চেক করে তবেই তা বাস্তবায়নের অনুমতি দিয়ে থাকে । এই ড্রইং তৈরীর জন্য কিছু নিয়মকানুন আছে । এই কোর্স এ আমরা চেষ্টা করবো অথরিটি ( যেমন রাজউক, সিটি করপোরেশন, পৌরসভা) ড্রইং তৈরী A to Z জানতে এবং তা প্রস্তুত করতে ।

জাতীয় ও আন্তজাতির্কভাবে স্বীকৃতি অজর্ন করার এক্ষনি সময় । ( BECOME AN AUTODESK CERTIFIED PRO & CAD OPERATION III CERTIFIED )
এই টপিকে আপনি শিখবেন:

এক্ষনি সময় সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করার । স্কিল থাকার সাথে সাথে দরকার স্কিল এর সঠিক সাটিফিকেশন । আর তাই আমরা আপানাকে দেখতে চাই আমাদেরই একজন হিসেবে । এই কোর্স শেষে আপনি চাইলেই অটোক্যাড এর একজন সার্টিফাইড ইউজার এবং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন । শুধু কি তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট এর অধিনে অ্যাসেসমেন্ট এর মাধ্যমে হতে পারেন ক্যাড অপারেশন লেভেল ০৩ সাটিফাইড প্রফেশনাল । এখন সময় আপনার নিজেকে সঠিক ভাবে প্রেজেন্ট করার ।

অন জব ট্রেনিং
এই টপিকে আপনি শিখবেন:

মূল কোর্সের ৭০% শেষ হলে আপনি অন জবের জন্য আবেদন করতে পারবেন। অনজব ট্রেইনিং এর মাধ্যমে বেশ কিছু বাস্তব প্রজেক্ট এর কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি একজন অভিজ্ঞ প্রকৌশলীর তত্ববধানে করার সুযোগ তৈরী হবে। ট্রেইনিং এ আপনি যা যা স্কিল শিখেছেন সবকিছুর বাস্তব প্রয়োগ নিশ্চিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে এই অন জব ট্রেইনিং।

যে সকল সফটওয়্যার শেখানো হবে

কোর্সে ব্যবহৃত প্রফেশনাল সফটওয়্যার সমূহ

ফ্রিল্যান্সিং গাইড

বিশ্বসেরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করার সম্পূর্ণ গাইডলাইন

Fiverr

Freelancer

Upwork

Guru

Peopleper hour

কোর্সটি যাদের জন্য

এই কোর্সটি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে

গ্র্যাজুয়েট

শিক্ষার্থী

চাকরিতে ইচ্ছুক

ফ্রিল্যান্সিং ইচ্ছুক

উদ্যোক্তা

আপনার মাস্টারকোর্স জার্নি সফল করুন আমাদের প্রফেশনাল সহায়তায়

ডেডিকেটেড স্টুডেন্ট সাপোর্ট

রিয়েল প্রজেক্ট হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স!

আমাদের মাস্টারকোর্সে শুধু ক্লাস নয়, আপনার সফলতার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে। ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদের দ্বারা তাৎক্ষণিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। হোয়াটস এপ, ফেসবুক বা ফোন কলের মাধ্যমে যেকোনো সময় প্রশ্ন করুন এবং আমাদের প্রফেশনাল সাপোর্ট ইঞ্জিনিয়াররা আপনাকে তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করবেন। গুগল মিট, ফোন কল বা ব্যবহারিক নির্দেশনার মাধ্যমে আপনার শিক্ষার যাত্রা আরো সহজ হবে।

অন-জব ট্রেইনিং

অন-জব ট্রেনিং হলো একটি শিক্ষামূলক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পেশায় বা কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ পায়, প্রকৃত কার্যক্ষেত্রে কাজ করার মাধ্যমে। এটি একটি ব্যবহারিক শিক্ষার পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত জ্ঞানকে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সুযোগ পায়।

মূল কোর্সের ৭০% সম্পন্ন করার সাথে সাথে আপনি অনজব ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। এই ট্রেনিংয়ে আপনি একজন অভিজ্ঞ প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধানে বাস্তব প্রকল্পগুলোর কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার সুযোগ পাবেন।

  • মোড: অনলাইন বা অফলাইন
  • অনলাইন: ফুলটাইম (৯টা -৫টা , ১ সপ্তাহ) অথবা পার্টটাইম (৬টা -১০টা , ১ মাস)
  • অফলাইন: ফুলটাইম (৯টা -৫টা ), নিজস্ব ল্যাপটপ আবশ্যক
  • মূল্যায়ন: ট্রেনিংয়ের আগে কাজ পর্যালোচনা
  • উপস্থিতি: নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক
  • ফলাফল: সিভি আপডেট ও জব সেলে জমা
  • উদ্দেশ্য: বাস্তব কাজের প্রস্তুতি

মনে রাখবেন: অন-জব ট্রেনিং একটি জবের মতো। অনিয়মিততা কাজের গতি বাধাগ্রস্ত করতে পারে।

Scroll to Top